ঝড়ে ৪০০ ঘর বিধ্বস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর, রংপুর ও নীলফামারীর ওপর দিয়ে গত বৃহস্পতিবার রাতে কালবৈশাখী বয়ে গেছে। এতে পার্বতীপুরে একজন নিহত ও বদরগঞ্জে পাঁচজন আহত হয়েছেন। এ ছাড়া চার শতাধিক ঘর বিধ্বস্ত এবং গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:দিনাজপুর ও পার্বতীপুর: সদর, চিরিরবন্দর ও পার্বতীপুর উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে কমপক্ষে ৫০টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়। সদর ও চিরিরবন্দর উপজেলার শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে। ঝড়ের সময় দেয়ালচাপায় পার্বতীপুর উপজেলার রামরায়পুর ফকিরপাড়া গ্রামের ঝেলো মাই (৯০) নিহত হন।বদরগঞ্জ (রংপুর): উপজেলার কিসমত ঘাটাবিল, সরকারপাড়া, মিরাপাড়া, ডারারপড়, ঝাকুয়াপাড়া, খিয়ারপাড়া, হাজিপুর ডাঙাপাড়া, সরদারপাড়া, খিয়ারপাড়া, বিচিবাড়ী, আমরুলবাড়ী গ্রামের বসতঘর বিধ্বস্ত ও গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে আমরুলবাড়ী গ্রামের জাইদুল ইসলাম, আইয়ুব আলী, বিষ্ণুপুরের ছলো মাই, লোহানীপাড়ার মাদাইখামারের আনিকা খাতুন ও আবদুর রহিম আহত হন।সৈয়দপুর (নীলফামারী): পৌর এলাকা ও আশপাশের বোতলাগাড়ী, কামারপুকুর, বাঙালীপুর, কাশিরাম বেলপুকুর ও খাতা মধুপুর ইউনিয়নে শতাধিক কাঁচা ঘর বিধ্বস্ত ও অনেক গাছপালা ভেঙে পড়ে। ঝড়ে উপজেলা শহরের কলেজ রোডের বঙ্গবন্ধু উচ্চবিদ্যালয়ের চালা উড়ে যায়। এ ছাড়া শিলাবৃষ্টি হওয়ায় আম ও লিচুরও ব্যাপক ক্ষতি হয়। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।