ঝড়ে ৫০ হাজার গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের গৌরনদী, উজিরপুর ও আগৈলঝাড়া উপজেলায় গত বৃহস্পতিবারের কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর গৌরনদী আঞ্চলিক কার্যালয়ের অধীনে থাকা বিভিন্ন এলাকায় শতাধিক বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে। ওইসব এলাকার প্রায় ৫০ হাজার গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন।পল্লী বিদ্যুৎ কার্যালয় সূত্র জানায়, বৃহস্পতিবারের সকালে আধা ঘণ্টাব্যাপী ঝড়ে তিন উপজেলার ১৭০টি স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। মেরামতকাজ করে কয়েকটি স্থানে সংযোগ চালু করা হয়েছে। এখনো প্রায় ৫০ হাজার গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছেন।পল্লী বিদ্যুৎ সমিতির গৌরনদী আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক আবু বক্কর জানান, বিদ্যুৎ ব্যবস্থা সচল করতে আরও চার-পাঁচ দিন সময় লাগবে।