টগরাইহাট উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও বাল্যবিবাহ থেকে গ্রামবাসীকে রক্ষার লক্ষ্যে কুড়িগ্রামের টগরাইহাট এলাকায় গতকাল শনিবার এক উৎসবের আয়োজন করা হয়। দিনব্যাপী এ উৎসবের অংশ হিসেবে ছিল শোভাযাত্রা, গ্রামীণ বিভিন্ন খেলাধুলা, বিনা মূল্যে ডায়াবেটিস পরীক্ষা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ তবারক উল্ল্যাহ, কাঁঠালবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমান উদ্দিন, টগরাইহাট উন্নয়ন স্টিয়ারিং কমিটির উপদেষ্টা মেজর (অব.) মুহাম্মদ আবদুস সালাম, জেলা শিল্পকলা একাডেমির সভাপতি রাশেদুজ্জামান বাবু প্রমুখ।