প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ ১৫ নভেম্বর। ১৯৭১ সালের এই দিনে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলা মুক্ত হয়েছিল। দিবসটিকে ঘিরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও একুশে বিক্রমপুর সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। দিবসটিকে কেন্দ্র করে একুশে বিক্রমপুরের আয়োজনে গতকাল সন্ধ্যায় মশাল মিছিল ও উপজেলা শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালন করা করা হয়েছে। আজ রোববার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে বিজয় শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।