টঙ্গিবাড়ীতে অগ্নিকাণ্ডে বৃদ্ধার মৃত্যু, সাত ঘর পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার মিতিরা গ্রামের একটি বাড়িতে গতকাল শুক্রবার দুপুরে অগ্নিকাণ্ডে রাজু বিবি (৮৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় বাড়ির সাতটি ঘর ভস্মীভূত হয়।
প্রত্যক্ষদর্শী আবদুল আজিজ বলেন, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে শর্টসার্কিট থেকে প্রথমে আবদুল করিম মাঝির ঘরে আগুন লাগে। পরে রান্নাঘরে থাকা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এরপর আগুন আবদুল মালেক, রহিম মিঝি ও রশীদ মিঝির ঘরে ছড়িয়ে পড়ে।
আবদুল আজিজ আরও বলেন, রাজু বিবি আবদুল করিম মাঝির মা। তিনি অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে ছিলেন। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। তাঁকে ঘর থেকে বের করা সম্ভব হয়নি। এতে ঘরেই রাজু বিবি দগ্ধ হয়ে মারা যান। পরে মুন্সিগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এলাকাবাসীর সহযোগিতায় বেলা দেড়টায় আগুন নিয়ন্ত্রণে আনে।