টঙ্গিবাড়ী চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের আন্তথানা আইজিপি কাপ কাবাডি প্রতিযোগিতার ফাইনালে গজারিয়া উপজেলাকে পরাজিত করে টঙ্গিবাড়ী উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মুন্সিগঞ্জ জেলা স্টেডিয়ামে এ খেলা হয়। প্রধান অতিথি ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সাংসদ মৃণাল কান্তি দাস। পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন সরকারি হরগঙ্গা কলেজের সাবেক অধ্যক্ষ সুখেন চন্দ্র ব্যানার্জি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুজ্জামান, মুন্সিগঞ্জের পৌর মেয়র এ কে এম ইরাদত, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল হালিম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন।