টঙ্গিবাড়ীতে এসএসসির ফরম পূরণে বাড়তি টাকা আদায়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পাওয়া গেছে। 

খোঁজ নিয়ে জানা গেছে, এসএসসির ফরম পূরণে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য ১ হাজার ৬৯৫ এবং বিজ্ঞান বিভাগের জন্য ১ হাজার ৭৯৫ টাকা নির্ধারণ করেছে সরকার। তবে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকেরা জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের কাছ থেকে ৪-৫ হাজার টাকা আদায় করেছে। এভাবে উপজেলার ১৭টি বিদ্যালয়ের ১৫টিতেই অতিরিক্ত ফি আদায় করা হয়েছে। 

বেতকা ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের কয়েকজন ছাত্রছাত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, এসএসসির ফরম পূরণে ওই বিদ্যালয়ে শিক্ষার্থীপ্রতি ৫ হাজার ১০০ থেকে ৫ হাজার ৩০০ টাকা আদায় করা হয়েছে। এর মধ্যে কোচিং বাবদ নেওয়া হয়েছে ৩ হাজার ৬০০ টাকা।  

স্বর্ণগ্রাম রাধানাথ উচ্চবিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানায়, তাদের বিদ্যালয়ে ফরম পূরণ বাবদ শিক্ষার্থীপ্রতি ৪ হাজার থেকে সাড়ে ৪ হাজার টাকা নেওয়া হয়েছে। 

জানতে চাইলে বেতকা ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন আল মামুন কোচিংয়ের নামে অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ফরম পূরণে সরকার-নির্ধারিত ফি-ই নেওয়া হয়েছে। স্বর্ণগ্রাম রাধানাথ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হাই বলেন, কোচিং বাবদ নয়, সরকারি নিয়ম অনুযায়ী অতিরিক্ত ক্লাস নেওয়া বাবদ তাঁরা অতিরিক্ত টাকা নিয়েছেন। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খালেদা পারভীন বলেন, ‘অতিরিক্ত টাকা নেওয়ার ব্যাপারে আমিও অভিযোগ পেয়েছি। অতিরিক্ত ক্লাস বাবদ সরকারি নিয়ম মেনে কিছু বিদ্যালয় ও কিছু বিদ্যালয় নিয়মবহির্ভূতভাবে অতিরিক্ত টাকা নিচ্ছে বলে অভিযোগ পেয়েছি। অভিযুক্ত বিদ্যালয়গুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ঢাকা-আরিচা মহাসড়ক 

মহাসড়কই বাসস্ট্যান্ড, যানজটে ভোগান্তি

অসুস্থ স্ত্রীকে নিয়ে গতকাল শনিবার সকালে ঢাকায় যাচ্ছিলেন রাজবাড়ীর শ্যামল সরকার।সাভার বাসস্ট্যান্ড এলাকায় এসে যানজটে তাঁদের অ্যাম্বুলেন্সের চাকা থেমে যায়।মাত্র এক মিনিটের পথে আধা ঘণ্টা কাটানোর পরই এলাকাটি পেরোতে সক্ষম হয় অ্যাম্বুলেন্সটি।

ঢাকা-আরিচা মহাসড়কে প্রতিনিয়ত এমন ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা।সড়কে নামেমাত্র আছে বাসস্ট্যান্ড।কিন্তু কোথাও বাস থামার মতো পর্যাপ্ত জায়গা নেই।ফলে মহাসড়কের ওপরেই দাঁড়িয়ে যায় যানবাহন।কোথাও আবার সড়কের ওপর বাজার বসছে।এই দুই কারণে দেশের অন্যতম ব্যস্ত এ মহাসড়কের বাসস্ট্যান্ডগুলোতে যানজট লেগেই থাকে।

মানিকগঞ্জ জেলা মাইক্রোবাস-কার মালিক বহুমুখী সমবায় সমিতির সাবেক কার্যকরী সভাপতি দেবেন্দ্র চক্রবর্তী বলেন, যাত্রী ওঠানো-নামানোই যানবাহনের শ্রমিকদের কাজ।বিকল্প না থাকায় তাঁরা মহাসড়কের ওপরে গাড়ি দাঁড় করিয়ে সেই কাজটা করেন।তিনি স্ট্যান্ডগুলোতে বাস দাঁড়ানোর মতো পর্যাপ্ত জায়গার ব্যবস্থা করতে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কাছে দাবি জানান।

সওজ সূত্র বলছে, রাজধানীর গাবতলী থেকে পাটুরিয়া পর্যন্ত এ মহাসড়কের দৈর্ঘ্য ৭৯ কিলোমিটার।এই পথে অন্তত ৫০টি বাসস্ট্যান্ড রয়েছে।এর মাত্র কয়েকটিতে যানবাহন দাঁড়ানোর ব্যবস্থা আছে।

সরেজমিনে দেখা যায়, মহাসড়কের টেপড়া, বরঙ্গাইল, মহাদেবপুর, মানিকগঞ্জ, গোলরা, বাথুলী, কালামপুর, জয়পুড়া, ঢুলিভিটা, নবীনগর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, গেন্ডা ও হেমায়েতপুর বাসস্ট্যান্ডে যানবাহন দাঁড়ানোর স্বার্থে মহাসড়কের দুই পাশ প্রশস্ত করা হয়েছে।কিন্তু থেমে থাকা যানবাহন ও বাজারের কারণে চলমান যানবাহন সেই জায়গা ব্যবহার করতে পারে না।

মহাসড়কের ব্যস্ততম এলাকা সাভার বাসস্ট্যান্ডেও যানবাহন দাঁড়ানোর জায়গা নেই।সড়কের উভয় পাশে রয়েছে জনসাধারণের হাঁটার রাস্তা।ফলে যানবাহনগুলো ওই রাস্তার পাশে ভিড়ে যাত্রী তোলে বা নামিয়ে দেয়।একাধিক বাস একসঙ্গে কয়েক মিনিট দাঁড়ালেই দীর্ঘ যানজট যায়।

এদিকে সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের উভয় পাশ প্রশস্ত করে বিভাজক দিয়ে যানবাহনে যাত্রী ওঠানো-নামানোর ব্যবস্থা করা হয়েছে।কিন্তু তা কোনো উপকারে আসছে না।পৌরসভার কাঁচাবাজারের ব্যবসায়ী ও প্রভাবশালীরা সড়কের ওই এলাকা দখল করে রাখছেন।ফলে মহাসড়কের পাশের সেই অতিরিক্ত জায়গায় যানবাহন দাঁড়াতে পারে না।প্রতিদিন সকালে সেখানে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়।

সাভার ব্যাংক কলোনির বাসিন্দা আজাহারুল ইসলাম বলেন, গেন্ডা বাসস্ট্যান্ডের যানজটের কারণে তিনি মাঝেমধ্যেই ঢাকার মতিঝিলে নিজের কর্মস্থলে সঠিক সময়ে পৌঁছাতে পারেন না।বাধ্য হয়ে এখন তিনি স্বাভাবিকের চেয়ে এক-দেড় ঘণ্টা আগে বাসা থেকে বের হন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশে সাভারের বিশমাইল বাসস্ট্যান্ড মহাসড়কের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর একটি।যানবাহন দাঁড়ানোর ব্যবস্থা না থাকায় এখানে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে।

পাশের কুটুরিয়া এলাকার ব্যবসায়ী মজিবর দেওয়ান বলেন, বিশমাইল বাসস্ট্যান্ড হয়ে বিশমাইল-জিরাব সড়কে পোশাক কারখানার পণ্যবাহী কাভার্ড ভ্যানসহ বিভিন্ন যান চলাচল করে।তিন দিক থেকে চলাচল করায় এখানে সারা দিনই যানবাহনের চাপ থাকে।এখানে সড়কের উভয় পাশ প্রশস্ত করা দরকার।

ধামরাইয়ের নয়ারহাট সেতুর ঢালেই ইসলামপুর বাসস্ট্যান্ড।গতকাল দুপুর ১২টার দিকে সেখানে মহাসড়কের উভয় পাশে যানবাহনের লম্বা সারি চোখে পড়ে।হেঁটে রাস্তা পার হওয়ারও কোনো উপায় ছিল না।

ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবীর বলেন, ইসলামপুর বাসস্ট্যান্ডের পাশের হাসপাতাল, প্রাথমিক বিদ্যালয় ও বাজার রয়েছে।অথচ এখানে মহাসড়ক ছাড়া যানবাহন থামার কোনো জায়গা নেই।ফলে যানজটে পড়ে রোগী, শিক্ষার্থীসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হয়।তিনি আরও বলেন, ইসলামপুর বাসস্ট্যান্ডের পাশের বিস্তর জমির মালিক সওজ।সেগুলো বালু ব্যবসায়ীদের দখলে রয়েছে।দখলমুক্ত করে সেখানে যানবাহন দাঁড়ানোর জায়গা করলেই জনসাধারণের দুর্ভোগ লাঘব হবে।

মানিকগঞ্জের বানিয়াজুরী বাসস্ট্যান্ডে মহাসড়কের দুই পাশে কয়েক ফুট প্রশস্ত করা হয়েছে।কিন্তু রিকশা আর যাত্রীদের চাপে ওই জায়গায় বাস ঢুকতে পারে না।ফলে বাস থামছে মূল সড়কের ওপরেই।তাই এ স্ট্যান্ডেও যানজট নিত্যনৈমিত্তিক ব্যাপার।

সওজ মানিকগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মহিবুল হক বলেন, যাত্রীদের ভোগান্তি ও নিরাপত্তার কথা চিন্তা করে তাঁরা নবীনগর থেকে পাটুরিয়া পর্যন্ত বেশ কয়েকটি বাসস্ট্যান্ডে সড়কের দুই পাশ প্রশস্ত করেছেন।পর্যায়ক্রমে অন্যান্য স্ট্যান্ডেও একই ব্যবস্থা নেওয়া হবে।

সওজ ঢাকার নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান প্রথম আলোকে বলেন, যানবাহন দাঁড়ানোর জন্য যেসব স্ট্যান্ড প্রশস্ত করা হয়েছে, তা কেউ দখল করে থাকলে উচ্ছেদ করা হবে।

প্রতিবন্ধী দিবস পালিত 

প্রতিবন্ধীদের মানবসম্পদেপরিণত করার তাগিদ

শোভাযাত্রা, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল শনিবার দেশের বিভিন্ন স্থানে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।এবারের প্রতিপাদ্য ছিল ‘টেকসই ভবিষ্যৎ গড়ি, ১৭টি লক্ষ্যমাত্রা অর্জন করি’।

সংশ্লিষ্ট জেলা ও উপজেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা বেসরকারি সংগঠনগুলো এসব কর্মসূচির আয়োজন করে।অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিদের মূল বক্তব্য ছিল, উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে প্রতিবন্ধীদের মানবসম্পদে পরিণত করা সম্ভব।সমাজের মূলধারায় তাদের অন্তর্ভুক্ত করতে পারলে দেশ ও জাতি উপকৃত হবে।বিস্তারিত জানিয়েছেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা:

মানিকগঞ্জে ব্লুমস বিদ্যালয়ে গতকাল ৪২ জন প্রতিবন্ধী শিশুর মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।এ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা গুলশানের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলায় নিহত পুলিশ কর্মকর্তা রবিউল করিম।বেলা ১১টায় বিদ্যালয়ের শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।দুপুর সাড়ে ১২টার দিকে ৪২ জন প্রতিবন্ধী শিশুকে সোয়েটার দেওয়া হয়।প্রত্যেক শিশুকে একটি করে টিফিন বক্সও দেওয়া হয়।অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জি আর শওকত, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যসচিব ও নিহত রবিউলের ছোট ভাই শামসুজ্জামান শামস প্রমুখ উপস্থিত ছিলেন।

গাজীপুরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম আলম।সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক শংকর শরণ সাহা।বক্তব্য দেন সিভিল সার্জন আলী হায়দার খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) ইফতেখার আহমেদ চৌধুরী, ইউএনও আশরাফ উদ্দিন প্রমুখ।

সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা হয়।তবে জেলা প্রশাসকের কার্যালয়ের বাইরে প্রতিবন্ধীদের অবহেলা করার অভিযোগে অবস্থান কর্মসূচি পালন করেন প্রতিবন্ধীরা।অবস্থান কর্মসূচি চলাকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি মোহাম্মদ লিটন বলেন, প্রতিবন্ধীরা বিভিন্ন সময়ে সরকারের দেওয়া সামগ্রী থেকে বঞ্চিত হয়।বিগত সময়ে প্রতিবন্ধী দিবসের শোভাযাত্রায় প্রতিবন্ধীদের সামনে রাখা হতো।কিন্তু এ বছরের দৃশ্যটা ছিল ভিন্ন।

মুন্সিগঞ্জ জেলা শহরে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে।সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়।সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা হয়।এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ ফজলে আজিম।সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রেহেনা পারভিনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার আবুল বাশার, সদর পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মেহেরুন্নেসা, পৌর কাউন্সিলর নার্গিস আক্তার, ব্র্যাকের জেলা প্রতিনিধি তানবীরুল ইসলাম প্রমুখ।

চাঁদাবাজি প্রতিরোধেলাঠি ও বাঁশি বিতরণ

গাজীপুরের টঙ্গীর সুরতরঙ্গ সড়ক এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক ব্যবসা প্রতিরোধ করার লক্ষ্যে ব্যবসায়ীদের হাতে লাঠি-বাঁশি বিতরণ করা হয়েছে।স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে গত শুক্রবার রাতে এসব লাঠি-বাঁশি বিতরণ করা হয়।

এলাকার কয়েকজন ব্যবসায়ী বলেন, সুরতরঙ্গ সড়ক এলাকায় দীর্ঘদিন ধরে একশ্রেণির অসাধু ব্যক্তি দোকানে সন্ত্রাসী, চাঁদাবাজিসহ মাদক ব্যবসা করছেন।তা প্রতিরোধে শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ওই সড়কে বিক্ষোভ মিছিল করা হয়।পরে সেখানে প্রতিবাদ সভা হয়।সভা শেষে টঙ্গী পৌরসভার সাবেক কাউন্সিলর আবুল হোসেনের নেতৃত্বে প্রতিটি ব্যবসাপ্রতিষ্ঠানে লাঠি ও বাঁশি বিতরণ করা হয়।

এ বিষয়ে টঙ্গী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, ওই এলাকায় অপরাধ দমনে পুলিশ কাজ করছে।ব্যবসায়ীরা এ কাজে পুলিশকে সহায়তা করছেন।আত্মরক্ষার্থে তাঁরা এটা করতে পারেন।সমিতির সভাপতি মোতালেব হোসেন বলেন, আশা করি, লাঠি-বাঁশি বিতরণের পর এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের উৎপাত কমবে।

ধলেশ্বরীখননেরদাবি

ধলেশ্বরী নদী খননের দাবিতে মানিকগঞ্জে মতবিনিময় সভা হয়েছে।গতকাল শনিবার দুপুরে জেলা শহরের বাজার সেতু এলাকায় স্যাক মিলনায়তনে সভার আয়োজন করে পাখি পরিচর্যা ও রক্ষণাবেক্ষণবিষয়ক স্থানীয় সংগঠন ‘পালক’।

বেলা ১১টার দিকে সভায় সভাপতিত্ব করেন পালকের সভাপতি জাহিদুর রহমান।বক্তব্য দেন পরিবেশবিদ আনিসুজ্জামান খান, নদী পরিব্রাজক দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মনির হোসাইন, স্যাকের নির্বাহী পরিচালক দীপক কুমার ঘোষ, ধলেশ্বরী নদী বাঁচাও আন্দোলনের আহ্বায়ক আজাহারুল ইসলাম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, বারসিকের জেলা সমন্বয়কারী বিমল রায় প্রমুখ।

আজাহারুল ইসলাম বলেন, ধলেশ্বরী নদীর আশপাশে রয়েছে ফসলি জমি।কিন্তু সাটুরিয়া উপজেলার তিল্লী এলাকায় এ নদীর উৎসমুখ ভরাট হওয়ায় এটি তার স্বাভাবিকতা হারিয়ে ফেলেছে।নদীর উৎসমুখ খনন করা হলে পানির প্রবাহ অনেকটা নিশ্চিত হবে।

মনির হোসাইন বলেন, কালের বিবর্তনে ভরাট, দখল ও দূষণের কবলে পড়ে বাংলাদেশের নদ-নদীগুলো বিপন্ন হতে চলেছে।অনেক নদী স্বাভাবিকতা হারিয়েছে।অনেক নদী আবার বিলুপ্ত হয়ে গেছে।নদীর এই নেতিবাচক পরিবর্তনের কারণে মানুষের পেশারও পরিবর্তন ঘটছে।  মানব অস্তিত্ব টিকিয়ে রাখতে নদীগুলোর স্বাভাবিকতা ফিরিয়ে আনতে হবে।এ জন্য গুরুত্বপূর্ণ নদীগুলোকে পর্যায়ক্রমে ড্রেজিংয়ের আওতায় আনতে হবে।

গজারিয়া থানার ওসির প্রত্যাহার চেয়ে মানববন্ধন

মিথ্যা মামলা দিয়ে হয়রানি বন্ধ ও মুন্সিগঞ্জের গজারিয়া থানার ওসি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় একটি ইউনিয়নের বাসিন্দারা।গতকাল শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দি বাসস্ট্যান্ডে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধন চলাকালে এলাকাবাসী অভিযোগ করেন, মিথ্যা মামলা দিয়ে বালুয়াকান্দি ইউপির চেয়ারম্যান শহিদুজ্জামান ওরফে জুয়েলসহ সাধারণ মানুষকে ওসি হেদায়েতুল ইসলাম হয়রানি করছেন।হয়রানি ও পুলিশের দুর্নীতি বন্ধে ওসি হেদায়েতুলকে প্রত্যাহারের দাবি করেন তাঁরা।

অভিযোগের বিষয়ে ওসি হেদায়েতুল ইসলাম বলেন, বালুয়াকান্দিতে বর্তমান ইউপি চেয়ারম্যান শহিদুজ্জামান ও সাবেক চেয়ারম্যান মর্জিনা বেগমের সমর্থকদের মধ্যে বিরোধ রয়েছে।দুই পক্ষের সংঘর্ষের সময় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল আমিন প্রধানকে মারধর করা হয়।এ ঘটনায় আল আমিন প্রধানের পক্ষে থানায় মামলা করা হয়।মামলা নেওয়ার পর থেকে আরেকটি পক্ষ এমন অভিযোগ করছে।

টঙ্গিবাড়ীতেএসএসসিরফরমপূরণেবাড়তিটাকাআদায়?

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পাওয়া গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, এসএসসির ফরম পূরণে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য ১ হাজার ৬৯৫ এবং বিজ্ঞান বিভাগের জন্য ১ হাজার ৭৯৫ টাকা নির্ধারণ করেছে সরকার।তবে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকেরা জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের কাছ থেকে ৪-৫ হাজার টাকা আদায় করেছে।এভাবে উপজেলার ১৭টি বিদ্যালয়ের ১৫টিতেই অতিরিক্ত ফি আদায় করা হয়েছে।

বেতকা ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের কয়েকজন ছাত্রছাত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, এসএসসির ফরম পূরণে ওই বিদ্যালয়ে শিক্ষার্থীপ্রতি ৫ হাজার ১০০ থেকে ৫ হাজার ৩০০ টাকা আদায় করা হয়েছে।এর মধ্যে কোচিং বাবদ নেওয়া হয়েছে ৩ হাজার ৬০০ টাকা। 

স্বর্ণগ্রাম রাধানাথ উচ্চবিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানায়, তাদের বিদ্যালয়ে ফরম পূরণ বাবদ শিক্ষার্থীপ্রতি ৪ হাজার থেকে সাড়ে ৪ হাজার টাকা নেওয়া হয়েছে।

জানতে চাইলে বেতকা ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন আল মামুন কোচিংয়ের নামে অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ফরম পূরণে সরকার-নির্ধারিত ফি-ই নেওয়া হয়েছে।স্বর্ণগ্রাম রাধানাথ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হাই বলেন, কোচিং বাবদ নয়, সরকারি নিয়ম অনুযায়ী অতিরিক্ত ক্লাস নেওয়া বাবদ তাঁরা অতিরিক্ত টাকা নিয়েছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খালেদা পারভীন বলেন, ‘অতিরিক্ত টাকা নেওয়ার ব্যাপারে আমিও অভিযোগ পেয়েছি।অতিরিক্ত ক্লাস বাবদ সরকারি নিয়ম মেনে কিছু বিদ্যালয় ও কিছু বিদ্যালয় নিয়মবহির্ভূতভাবে অতিরিক্ত টাকা নিচ্ছে বলে অভিযোগ পেয়েছি।অভিযুক্ত বিদ্যালয়গুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সংক্ষেপ

সাধারণ সভা

মুন্সিগঞ্জে গতকাল শনিবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ৪৪তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।বেলা ১১টার দিকে জেলা শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় সোসাইটির জেলা কার্যালয়ে এ সভা হয়।সভা শেষে সাত সদস্যের নতুন কমিটি গঠন করা হয়।এতে সহসভাপতি পদে মতিউল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে শাহজাহান গাজী পুনর্নির্বাচিত হন।কমিটির অন্য সদস্যরা হলেন ইছাপুরা ইউপির চেয়ারম্যান আব্দুল মতিন হাওলাদার, পৌর কাউন্সিলর মকবুল হোসেন, নার্গিস আক্তার, গোলাম মাওলা তপন ও গোলাম ফারুক।

মুন্সিগঞ্জ প্রতিনিধি

কমিটি গঠন

গাজীপুর প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে।দৈনিক কালের কণ্ঠ-এর স্টাফ রিপোর্টার শরীফ আহমেদকে আহ্বায়ক ও দৈনিক সকালের খবর-এরগাজীপুর জেলা প্রতিনিধি শাহ সামসুল হককে সদস্যসচিব করে সাত সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।গতকাল গাজীপুর সিটি করপোরেশনের হাবিবুল্লাহ সরণিতে এক সভা অনুষ্ঠিত হয়।এতে দৈনিক সংবাদ-এর গাজীপুর প্রতিনিধি মুকুল কুমার মল্লিক সভাপতিত্ব করেন।এ সময় দৈনিক দিনকাল-এরস্টাফ রিপোর্টার দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

গাজীপুর প্রতিনিধি

ফেনসিডিল  উদ্ধার

গাজীপুর থেকে গত শুক্রবার রাতে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ট্রাকের চালক আজাহার হোসেন ওরফে আজাদকে (২৮) আটক করে।গতকাল সকালে গাজীপুরের পুলিশ সুপার হারুন আর রশীদ সাংবাদিকদের বলেন, শুক্রবার টঙ্গী বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি ট্রাক থামার জন্য সিগন্যাল দেয় পুলিশ।ট্রাক তল্লাশি করতে গেলে চালক পুলিশকে ১০ হাজার টাকা উৎকোচ দেওয়ার চেষ্টা করেন।পরে পুলিশ ট্রাক থেকে ১ হাজার ৮০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। 

গাজীপুর প্রতিনিধি