টঙ্গী ও উত্তরায় ট্রেনের ধাক্কায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গী ও রাজধানীর উত্তরায় ট্রেনের ধাক্কায় দুজন নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা দুটি ঘটে।

নিহত দুজনের পরিচয় জানা যায়নি। তাঁদের একজন পুুরুষ ও একজন নারী। দুজনেরই আনুমানিক বয়স পঞ্চাশের বেশি।

টঙ্গী রেলওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক এমদাদুল হক জানান, সকাল ১০টার দিকে  টঙ্গী রেল জংশনের দক্ষিণে আউটার সিগনাল এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক পুরুষ (৫০) নিহত হন। প্রায় একই সময়ে উত্তরার কসাইবাড়ি এলাকায় অজ্ঞাত ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারী (৫০) গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক শরীফুন নাহার তাঁকে মৃত ঘোষণা  করেন।