টঙ্গী থানার এসআই হাসানুজ্জামান ফের প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে টঙ্গী মডেল থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) হাসানুজ্জামানকে গতকাল সোমবার রাতে প্রত্যাহার করা হয়েছে। শৃঙ্খলাভঙ্গ ও আইন অমান্য করার অভিযোগে তাঁর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

একই অভিযোগ এর আগেও হাসানুজ্জামানকে প্রত্যাহার করা হয়েছিল। তদবির করে তিনি একই থানায় ফিরে আসেন বলে পুলিশ সূত্র জানিয়েছে।

টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, হাসানুজ্জামানকে দ্বিতীয়বারের মতো প্রত্যাহার করা হয়েছে। তাঁকে গাজীপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এর আগে একই অভিযোগে তাঁকে ১৩ ফেব্রুয়ারি প্রত্যাহার করা হয়েছিল।