টঙ্গীতে কারখানায় বয়লার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গীতে কারখানার আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। ছবি: মাসুদ রানা
গাজীপুরের টঙ্গীতে কারখানার আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। ছবি: মাসুদ রানা

গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্প নগরীতে একটি কারখানায় বয়লার বিস্ফোরণ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে পৌঁছেছে। আহত হয়েছে প্রায় অর্ধশত। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।

আজ শনিবার সকাল ছয়টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আহতেরা টঙ্গী ৫০ শয্যার হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

জয়দেবপুর ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. রফিকুজ্জামানের ভাষ্য, বিসিক নগরীর ট্যাম্পাকো নামের একটি কারখানায় বয়লার বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জয়দেবপুর, টঙ্গী, কুর্মিটোলা, মরপুর, উত্তরাসহ আশপাশের ফায়ার স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

কারখানার আগুন থেকে সৃষ্ট ধোঁয়া। ছবি: মাসুদ রানা
কারখানার আগুন থেকে সৃষ্ট ধোঁয়া। ছবি: মাসুদ রানা

হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. পারভেজ মিয়ার ভাষ্য, ১০ জনের লাশ হাসপাতালে রয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।