টঙ্গীতে অগ্নিকাণ্ডে ১৫টি ঝুটের গুদাম পুড়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর মাছিমপুর এলাকায় অগ্নিকাণ্ডে ১৫টি গুদামের বিপুল পরিমাণ ঝুট পুড়ে গেছে।স্থানীয় সূত্র ও ব্যবসায়ীরা জানান, গত শনিবার দিবাগত রাত তিনটার দিকে মাছিমপুরের তিস্তার গেট সড়কে পাশাপাশি থাকা বেশ কয়েকটি ঝুটের গুদামের দক্ষিণ পাশেরটিতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টঙ্গী, কুর্মিটোলা ও জয়দেবপুর স্টেশনের ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। ফায়ার সার্ভিসের টঙ্গীর জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ১৫টি গুদাম পুড়ে যায়।