টঙ্গীতে অপহূত ব্যবসায়ী উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গী বাজার এলাকা থেকে অপহূত ব্যবসায়ী জালাল উদ্দিনকে (৪২) উদ্ধার করা হয়েছে। অপহরণের সাত দিন পর গতকাল বুধবার তাঁকে উদ্ধার করে পুলিশ। তিনি টঙ্গীর আউচপাড়া এলাকার সুরতরঙ্গ সড়কে ভাড়াবাড়িতে থাকেন।পুলিশ জানায়, ব্যবসায়িক বিরোধের জের ধরে গত ২৯ আগস্ট আউচপাড়া এলাকা থেকে তাঁকে অপহরণ করা হয়। অপহরণকারীদের সঙ্গে জালাল কাপড়ের ব্যবসা করতেন। জালাল পাওনা ৪৭ হাজার টাকা পরিশোধ করতে বলায় অপর ব্যবসায়ী মো. ইমরান ও মাসুম পারভেজ তাঁকে অপহরণ করে হত্যার হুমকি দেন। ২ সেপ্টেম্বর তাঁর স্ত্রী বাদী হয়ে মামলা করলে ইমরান ও মাসুমকে গ্রেপ্তার করে পুলিশ। পরে গতকাল বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টঙ্গী বাজার এলাকার পথিক ফিলিং স্টেশনের পাশে তাঁকে অজ্ঞান অবস্থায় ফেলে রাখা হয়। আশপাশের লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে।