টঙ্গীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গীতে গতকাল বৃহস্পতিবার অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। সূত্র জানায়, গতকাল সকালে গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সম্পা কুণ্ডের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় টঙ্গী-কালীগঞ্জ মহাসড়কের স্টেশন রোড মোড়সহ অন্যান্য স্থান থেকে ফলের দোকান, চা দোকান, রেস্তোরাঁসহ কমপক্ষে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।