টঙ্গীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীতে বুধবার অভিযান চালিয়ে মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা ফলের দোকান উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত।সূত্র জানায়, গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ দিলরুবা খানমের নেতৃত্বে অভিযান চালিয়ে টঙ্গী-কালীগঞ্জ মহাসড়কের স্টেশন রোড মোড়ে অবৈধভাবে গড়ে ওঠা ৩৮টি ফলের দোকান উচ্ছেদ করা হয়।অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ দিলরুবা খানম বলেন, মহাসড়কে যানজট নিরসনে বৃহত্তর জনস্বার্থে উচ্ছেদ অভিযান চলছে।