প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গীতে হা-মীম গ্রুপের সিসিএল নামের একটি পোশাক কারখানায় পানি খেয়ে অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাঁদের মধ্যে ৩১ জনকে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থ শ্রমিকেরা জানান, গত সোমবার রাতের পালায় কাজ করতে এসে খাবারের পর কারখানার ট্যাপকল থেকে পানি পান করেন তাঁরা। এর আধা ঘণ্টা পর থেকে তাঁদের বমি ও মাথা ঘুরতে থাকে। ঘটনা জানার পর কারখানা কর্তৃপক্ষ তাঁদের টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান জানান, দূষিত পানি পান করে শ্রমিকেরা অসুস্থ হয়েছেন।