টঙ্গীতে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সদর উপজেলার টঙ্গীর গোপালপুর এলাকা থেকে একটি বিদেশি রিভলবার, তিনটি গুলিসহ বাবু মিয়া (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে, ওই দিন রাত আড়াইটার দিকে পুলিশ গোপালপুর এলাকায় অভিযান চালায়। এ সময় গতিবিধি সন্দেহজনক হওয়ায় বাবু মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাঁর কোমরের বাঁ পাশ থেকে একটি বিদেশি রিভলবার ও পকেট থেকে তিনটি গুলি উদ্ধার করা হয়।টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, বাবু ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে জড়িত বলে প্রমাণ পাওয়া গেছে। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।