টঙ্গীতে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীতে আগুনে চারটি দোকান ও সাতটি ঘর পুড়ে গেছে। গতকাল সোমবার বাস্তুহারা এলাকায় এ ঘটনা ঘটে। টঙ্গী ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল সাড়ে নয়টার দিকে বাস্তুহারা এলাকার একটি বস্তির রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এরই মধ্যে আশপাশের চারটি দোকান ও সাতটি বসতঘর পুড়ে যায়।