টঙ্গীতে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর টিঅ্যান্ডটি এলাকায় এনামুল (২৬) নামের এক ব্যক্তিকে দুর্বৃত্তরা পিটিয়ে হত্যা করেছে। স্থানীয় ও পুলিশ সূত্রের ভাষ্যমতে, গতকাল শুক্রবার সন্ধ্যায় ছিনতাইকারী এনামুলকে তাঁর কয়েকজন সহযোগী পিটিয়ে হত্যা করে। ছিনতাইয়ের পণ্য ভাগাভাগি নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।স্থানীয় সূত্রের ভাষ্যমতে, এনামুল এলাকায় ছিনতাইকারী হিসেবে পরিচিত। এদিকে গতকাল টঙ্গীর মধুমিতা সড়ক এলাকা থেকে রাজিব (২৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ছিনতাই ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন এ দুটি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।