টঙ্গীতে একজনের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর দত্তপাড়া হিমারদীঘি এলাকা থেকে হারুন অর রশীদ (২২) নামের এক মাছ ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
হারুন অর রশীদ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার মহেশপুর গ্রামের মৃত সোলায়মানের ছেলে। তিনি টঙ্গীর হিমারদীঘি এলাকার একটি বাড়িতে ভাড়া থেকে চেরাগআলী মার্কেটের কাঁচাবাজারে মাছের ব্যবসা করতেন।
পুলিশ জানায়, হারুন ও তাঁর স্ত্রী মমতা বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে ঘরে ঘুমিয়ে পড়েন। মধ্যরাতে স্ত্রী ঘরের আড়ার সঙ্গে পরনের লুঙ্গি গলায় প্যাঁচানো অবস্থায় হারুনকে ঝুলতে দেখেন। পরে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।