টঙ্গীতে কলেজছাত্রকে কুপিয়ে জখম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টঙ্গীর এরশাদনগর এলাকায় গত মঙ্গলবার রাতে মো. জহির (১৬) নামের এক কলেজছাত্রকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। জহিরের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে মঙ্গলবার রাত ১০টার দিকে স্থানীয় মনির, মিলন ও নূরুর নেতৃত্বে একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালিয়ে জহিরকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে টঙ্গী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখানকার চিকিৎসকেরা জহিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। টঙ্গী মডেল থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, এ ঘটনায় জহিরের বাবা আমান উল্লাহ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।