টঙ্গীতে কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ দিন ধরে নিখোঁজ থাকার পর গাজীপুরের টঙ্গী থেকে গতকাল বুধবার এক কিশোরের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে টঙ্গী থানার পুলিশ। তার নাম আরজু (১৫)। সে শেরপুরের শ্রীবর্দী এলাকার নুরুল ইসলামের ছেলে। আরজু সপরিবারে টঙ্গীর পূর্ব আরিচপুরে বসবাস করত।টঙ্গী থানার সহকারী উপপরিদর্শক মালেকা বানু বলেন, আরজু পাঁচ দিন ধরে নিখোঁজ ছিল। বেলা তিনটার দিকে টঙ্গীর পূর্ব আরিচপুরের একটি নির্মাণাধীন টিনশেড ঘরের ভেতর থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।