টঙ্গীতে কুকুরের কামড়ে ৩৬ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীতে পাগলা কুকুরের কামড়ে গতকাল বুধবার দুপুরে ৩৬ ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তাঁদের টঙ্গী সরকারি হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।টঙ্গী হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল সেখানে ৩৮ জনের চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল বিকেলে প্রায় একসঙ্গে ১৪ জন আসেন। তাঁরা হলেন: শাজাহান (৪০), বজলুর রহমান (৫০), লিটন (২৬), ওয়াজ করনী (৪), হারুন (৩৪), আল-আমিন (৭), বিল্লাল (২৮), তরিকুল (১৩), মুজাফার (৫০), বৃষ্টি (৯), উজ্জল (১৫), ফরিদ (২১), আবদুল আলিম (২৭), সামান্নজা (৫), কুসুম (১২) প্রমুখ।এলাকাবাসীর অনেকে জানান, সম্প্রতি টঙ্গীর বিভিন্ন এলাকায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। টঙ্গী সরকারি হাসপাতালের তত্ত্বাবধায়ক ইসমাইল হোসেন সিরাজি জানান, ইদানীং পাগলা কুকুরের কামড়ে আহত অনেক রোগী চিকিৎসা নিচ্ছেন। আজই (গতকাল বুধবার) ৩৮ জন চিকিৎসার জন্য হাসপাতালে আসেন।