টঙ্গীতে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে টঙ্গীর বউবাজার রেলগেটের পাশে মো. মনির হোসেন সরকারকে (৩৬) কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত মনির পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর টঙ্গী বাজার এলাকার বাসিন্দা মো. মোখলেছ উদ্দিন সরকারের ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল ভোররাতে তাঁকে অজ্ঞাত ব্যক্তিরা বাড়ি থেকে ডেকে নিয়ে উপর্যুপরি কুপিয়ে রেললাইনের পাশে ফেলে রেখে যায়। আশপাশের লোকজন হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।