টঙ্গীতে কেব্ল ব্যবসায়ীকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর টঙ্গীর মিলবাজার এলাকার কেব্ল ব্যবসায়ী শাহাদত হোসেনকে (২৬) গত শনিবার রাতে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শাহাদত মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার মজিবুর রহমানের ছেলে। তিনি মিলবাজার নামাপাড়ায় ভাড়া বাসায় থেকে কেব্ল অপারেটরের ব্যবসা করতেন।

টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, কেব্ল অপারেটরের ব্যবসাসংক্রান্ত বিরোধের জের ধরে শাহাদত খুন হতে পারেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা মামলা করেছে।