টঙ্গীতে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গীর দত্তপাড়া এলাকায় গণপিটুনিতে একজন অজ্ঞাত (২৩) ছিনতাইকারী নিহত হয়েছেন। তাঁর সহযোগী দুজন আহত অবস্থায় পালিয়ে যায়। পুলিশ ও স্থানীয় লোকজন জানান, টঙ্গীর দত্তপাড়া এলাকার বনমালা রোডে গতকাল বৃহস্পতিবার রাত নয়টায় ছিনতাইয়ের চেষ্টাকালে একজন ছিনতাইকারীকে আটক করে জনতা। পরে তাঁকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাঁর সহযোগী দুজন পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ লাশ ও ঘটনাস্থল থেকে দুটি চাপাতি উদ্ধার করে। টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।