টঙ্গীতে গণপিটুনিতে যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর মধুমিতা রোড এলাকায় গণপিটুনিতে সুজন মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুরের টঙ্গীর মধুমিতা রোড এলাকায় রাত ১০টার দিকে এক ব্যক্তিকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে সুজন। পরে ওই ব্যক্তির কাছ থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টা করলে তিনি আর্তচিত্কার করতে থাকেন। চিত্কার শুনে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে সুজনকে আটক করে।

এরই মধ্যে ছিনতাইকারী আটকের খবরে আশপাশে অর্ধশতাধিক লোক জড়ো হয়। এদের মধ্যে কয়েকজন সুজনকে গণপিটুনি দিতে থাকে। পরে তাঁকে মুমূর্ষু অবস্থায় এলাকার লোকজন উদ্ধার করে টঙ্গী সরকারী হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।

টঙ্গী থানার দ্বিতীয় কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) হাসানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুজন টঙ্গী থানার চিহ্নিত ছিনতাইকারী। তাঁর বিরুদ্ধে একাধিক ছিনতাইয়ের অভিযোগ আছে।