টঙ্গীতে গাঁজা ব্যবসার দায়ে ছয়জনকে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর মিলগেইট এলাকা থেকে গতকাল রোববার এক কেজি গাঁজাসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন: টঙ্গীর মিলগেইট এলাকার হেলেনা আক্তার, সালাউদ্দিন ও হারুন মিয়া; শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গুজাগুড়া এলাকার মো. মিজান এবং বরিশালের উজিরপুর উপজেলার শামছুন নাহার ও মনির হোসেন। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা আরা বেগমের নেতৃত্বে র‌্যাব ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা গতকাল সকালে টঙ্গীর মিলগেইট এলাকায় অভিযান চালান। ওই সময় এলাকার হেলেনার বাড়ি থেকে এক কেজি গাঁজাসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়। মাদক ব্যবসার দায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা আরা বেগম তাৎক্ষণিক ভ্রাম্যমাণ বসিয়ে ওই সাজা দেন।এর আগে গত শনিবার রাতে গাজীপুর সদর উপজেলার পুবাইলের খিলগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বেদন মিয়া (৪০) ও তাঁর স্ত্রী হুসনা বেগমকে (৩০)। এ সময় তাঁদের ঘর থেকে ৭৬ বোতল ফেনসিডিল উদ্ধার উদ্ধার করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণের কর্মকর্তারা। তাঁদের বিরুদ্ধে জয়দেবপুর থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।