টঙ্গীতে গাড়িচাপায় একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীতে বাটা গেটের সামনে গত শনিবার রাতে গাড়িচাপায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আবদুর রহিম (৪০) নিহত হয়েছেন। তাঁর বাড়ি শেরপুরের শ্রীবরদী উপজেলার বাড়েরা গ্রামে। তিনি টঙ্গীর আরিচপুর এলাকায় তাঁর স্ত্রীর ভাইয়ের বাসায় যাচ্ছিলেন। ঘটনাটি নিশ্চিত করে টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, এ বিষয়ে একটি মামলা হয়েছে।