টঙ্গীতে গাড়ির ধাক্কায় রিকশাচালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গী-কালীগঞ্জ সড়কের আমতলী এলাকায় গতকাল বৃহস্পতিবার ব্যক্তিগত গাড়ির ধাক্কায় ইসমাইল হোসেন (৫৫) নামের একজন রিকশাচালক নিহত হয়েছেন। তিনি টঙ্গীর আমতলী এলাকার বাসিন্দা।পুলিশ সূত্র জানায়, গতকাল সকাল সাতটার দিকে রিকশাচালক ইসমাইল টঙ্গীর মরকুন থেকে ভাড়া নিয়ে স্টেশন রোড যাচ্ছিলেন। আমতলী এলাকায় ঢাকাগামী একটি ব্যক্তিগত গাড়ি পেছন থেকে তাঁর রিকশাকে ধাক্কা দেয়। এতে ইসমাইল গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।