টঙ্গীতে গৃহবধূ খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টঙ্গী পৌর এলাকার মাছিমপুর গ্রাম থেকে স্বপ্না আক্তার (২৬) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, স্বামীর নির্যাতনে তাঁর মৃত্যু হয়েছে। পুলিশ স্বামী মঈন উদ্দীনকে (৩৮) গ্রেপ্তার করেছে।স্বপ্নার পরিবার জানায়, সাংসারিক বিষয় নিয়ে গতকাল সকালে মঈন ও স্বপ্নার মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় মঈন উত্তেজিত হয়ে পিঁড়ি দিয়ে স্বপ্নাকে পেটাতে থাকেন। একপর্যায়ে তিনি ইট দিয়েও স্ত্রীকে আঘাত করেন। এতে প্রচুর রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই স্বপ্নার মৃত্যু হয়। তাঁর বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ী গ্রামে।