টঙ্গীতে গৃহবধূ খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গীতে নুরুন্নাহার নামের এক গৃহবধূ খুন হয়েছেন। গত সোমবার দিবাগত রাত ১১টার দিকে গাজীপুরা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় কাজী ইমান আলী ও খলিলুর রহমান নামের দুই ব্যক্তিকে আটক করেছে।প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাসার বলেন, কিছুদিন আগে থেকে নুরুন্নাহারের স্বামী শাহাদাৎ হোসেনের সঙ্গে তাঁর আত্মীয় কাজী জাহাঙ্গীরের বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে সোমবার রাতে কাজী জাহাঙ্গীর ও তাঁর ভাইসহ অন্য সহযোগীরা শাহাদাতের ওপর হামলা চালায়। এ সময় প্রতিবেশী রবিন ও খায়রুল এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়। একপর্যায়ে শাহাদাতের স্ত্রী নুরুন্নাহার এগিয়ে এলে তাঁকেও ছুরিকাঘাতে আহত করা হয়। হাসপাতালে নেওয়ার পর নুরুন্নাহারের মৃত্যু হয়।