টঙ্গীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গীর সাতাইশ এলাকার নিজ বাড়ি থেকে গত বুধবার রাতে গৃহবধূ ইসরাত জাহানের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই এলাকার আসলামাতুলের স্ত্রী। পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে বুধবার রাত আটটার দিকে গৃহবধূ ইসরাত (২০) নিজ ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। পরে পরিবারের লোকজন ডাকাডাকি করে সাড়া না পেয়ে একপর্যায়ে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকেন। এ সময় তাঁকে সিলিংয়ের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখেন তাঁরা। পরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।