টঙ্গীতে ছাত্রদল ও যুবদলের ১০ নেতা-কর্মী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গীর বিভিন্ন এলাকা থেকে গত সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার ভোর পর্যন্ত ছাত্রদল ও যুবদলের ১০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীরা হলেন টঙ্গীর ৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি স্বপন, ছাত্রদলের কর্মী আমান উল্লাহ, আনারুল হক, শাহীন ওরফে পিচ্চি শাহীন ও বাবু; যুবদলের কর্মী ফারুক হোসেন, মো. আবুল খায়ের, মো. নূর নবী, মামুনুর রহমান ও মো. আসাদুজ্জামান।ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, হরতালে নাশকতা সৃষ্টির আশঙ্কায় ওই ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।