টঙ্গীতে ছিনতাইকারীদের কবলে প্রথম আলো ও ডেইলি স্টারের কর্মী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর অদূরে টঙ্গী এলাকায় গতকাল বৃহস্পতিবার ভোরে প্রথম আলোর কর্মী মো. মাইনউদ্দিন ও ডেইলি স্টার-এর শফিকুল আকবর ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীদের চাপাতির কোপে আহত মাইনউদ্দিনকে শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রথম আলোর উৎপাদন বিভাগের কর্মী মাইনউদ্দিন জানান, গতকাল সকাল ছয়টার দিকে কাজ শেষে তিনি ও ডেইলি স্টার পত্রিকার কর্মী (সুপারভাইজার) শফিকুল আকবর একসঙ্গে গাড়িতে করে গিয়ে টঙ্গী নামেন। সেখান থেকে তাঁরা হেঁটে বাঁশপট্টির বাসায় ফিরছিলেন। পথে কয়েকজন ছিনতাইকারী পথরোধ করে মাইনউদ্দিনকে চাপাতি দিয়ে আঘাত করে তাঁর কাছ থেকে নগদ টাকা ও মুঠোফোনটি নিয়ে যায়।