টঙ্গীতে ছিনতাইকারীর কবলে দুই ব্যক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর নতুনবাজার রেলগেট এলাকায় গতকাল বুধবার সকালে দুই ব্যক্তি ছিনতাইকারীর কবলে পড়েন। তাঁদের কাছ থেকে ৬০ হাজার টাকা ও দুটি মুঠোফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।পুলিশ সূত্র জানায়, সকাল সাড়ে ছয়টার দিকে ঝুট ব্যবসায়ী হাবিবের কর্মচারী বিসু ও বাবুল ৬০ হাজার টাকা নিয়ে টঙ্গীর বিসিক শিল্প এলাকায় একটি কারখানায় ঝুট (পরিত্যক্ত কাপড়) কিনতে যাচ্ছিলেন। পথে নতুনবাজার রেলগেট এলাকায় ছিনতাইকারীরা পিস্তল ঠেকিয়ে ওই দুজনের কাছ থেকে ৬০ হাজার টাকা ও দুটি মুঠোফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলেও ছিনতাইকারীদের আটক করতে পারেনি। এ বিষয়ে টঙ্গী মডেল থানায় মামলা করেছেন ব্যবসায়ী হাবিব।ঘটনা নিশ্চিত করে টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, ছিনতাইকারীদের গ্রেপ্তারে পুলিশ সাধ্যমতো চেষ্টা করছে।