টঙ্গীতে ছিনতাইয়ের প্রস্তুতির অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিনতাইয়ের প্রস্তুতি নেওয়ার অভিযোগে গত শনিবার দিবাগত রাতে গাজীপুরের টঙ্গীর এরশাদ নগর এলাকা থেকে ১১ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ সূত্র জানায়, গত শনিবার দিবাগত রাতে এরশাদ নগর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছিনতাইয়ের প্রস্তুতির নেওয়ার সময় ১১ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ছিনতাই ও ডাকাতির অভিযোগে একাধিক মামলা রয়েছে।