টঙ্গীতে ছুরিকাঘাতে দুই যুবককে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীতে দুর্বৃত্তরা দুই যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ভাদাম এলাকার প্রত্যাশা সেতুর নিচে তুরাগ নদ থেকে ভাসমান অবস্থায় তাঁদের লাশ উদ্ধার করেছে টঙ্গী মডেল থানার পুলিশ। নিহতরা হচ্ছেন আজমির হোসেন (১৮) ও ওসমান গণি (২২)। তাঁরা তুরাগ থানাধীন কামারপাড়া এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে আজমির ও ওসমান প্রত্যাশা সেতুর পাশে ঘুরতে যান।এ সময় স্থানীয় অজ্ঞাত যুবকদের সঙ্গে তাঁদের তর্ক হয়। একপর্যায়ে তাঁদের পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়। লাশ নদীতে ফেলে তারা পালিয়ে যায়। পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর সদর মর্গে পাঠায়। টঙ্গী মডেল থানার উপপরিদর্শক মো. সোহেব মিয়া গতকাল রাতে জানান, দুই যুবকের বুক ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তাদের ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা নদীতে ফেলে পালিয়ে গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।