টঙ্গীতে জোড় ইজতেমায় তিন মুসল্লির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার প্রস্তুতিমূলক জোড় ইজতেমায় এসে তিনজন মুসল্লি মৃত্যুবরণ করেছেন।এঁরা হচ্ছেন খলিল উদ্দিন (৬৫), ইমাম উদ্দিন (৬৪) ও হাবিবুর রহমান (৬৫)। তাঁদের বাড়ি যথাক্রমে কুষ্টিয়া সদর, চট্টগ্রামের পতেঙ্গা ও শেরপুরে।টঙ্গী সরকারি হাসপাতাল সূত্রে জানা গেছে, গত শনিবার দিবাগত রাত থেকে গতকাল রোববার বিকেল পর্যন্ত পৃথক সময়ে ওই তিনজন বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তাঁদেরকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইজতেমা ময়দানে তাঁদের নামাজে জানাজা শেষে নিজ নিজ এলাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে। গত তিন দিনে এ নিয়ে মোট পাঁচজন মুসল্লির মৃত্যু হয়েছে।