টঙ্গীতে জোড়া খুনের ঘটনায় গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীতে জোড়া খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঢাকার তুরাগ থানার কামারপাড়া এলাকার শাহাদাত হোসেন (১৮), মাসুদ (১৮), শাকিব হোসেন (১৮), ফজলে রাব্বি (২০) ও মোক্তার হোসেন (২০)।গত বৃহস্পতিবার দিবাগত রাত থেকে গতকাল শুক্রবার পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে র‌্যাব ও পুলিশ ওই পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করে।মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী মডেল থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিরা শিগগিরই ধরা পড়বে বলে তিনি আশা করছেন। প্রসঙ্গত, ২ অক্টোবর অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটির উত্তরা ক্যাম্পাসের ছাত্র ওসমান গণি ও তাঁর বন্ধু আজমির হোসেন টঙ্গীর ভাদামে প্রত্যাশা হাউজিং ব্রিজ এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন।