টঙ্গীতে ট্রেন থেকে পড়ে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে টঙ্গী-ভৈরব রেললাইনের পাশে টঙ্গীর মাজুখান ও বনমালা এলাকায় গতকাল রোববার ট্রেন থেকে পড়ে দুই ব্যক্তি নিহত হয়েছেন। ওই দুজনের পরিচয় জানা যায়নি।
টঙ্গী-ভৈরব রেললাইনের নিমতলী রেলগেটের নিরাপত্তাপ্রহরী মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম জানান, সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ এক্সপ্রেস থেকে এক ব্যক্তি মাজুখান সেতুর পাশে পড়ে গুরুতর আহত হন। তিনি সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করেন। ওই হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। কিছুক্ষণ পর ওই ব্যক্তি মারা যান। সেখান থেকে ফেরার পরই তাঁর (নজরুল) সহকারী মিজান জানান, বনমালা এলাকায় অপর একজনের লাশ পড়ে আছে।
টঙ্গী রেলওয়ে জংশনের উপপরিদর্শক (এসআই) ওবায়দুর রহমান জানান, ওই এলাকা রেলওয়ে ভৈরব থানার অধীন হওয়ায় ওই থানার পুলিশ তাঁদের লাশ উদ্ধার করে নিয়ে গেছে।