টঙ্গীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকায় বুধবার রাতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। তাঁর বয়স আনুমানিক ২৫ বছর। তাঁর পরণে ছিল জিন্সের প্যান্ট ও ক্রিম রংয়ের শর্ট পাঞ্জাবী।
রেলওয়ের টঙ্গী পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) জিয়া উদ্দিন জানান, সন্ধ্যা সাতটার দিকে পূর্ব আরিচপুরের বউবাজার এলাকায় ট্রেনের ধাক্কায় ওই যুবকের মাথা ফেটে যায় এবং হাতের বিভিন্ন স্থানে জখম হয়। স্থানীয় লোকজন তাঁকে টঙ্গী হাসপাতালে নিয়ে যান। এর কিছুক্ষণ পর তিনি মারা যান।
টঙ্গী হাসপাতালের আবাসিক চিকিৎসক মাহবুবুর রহমান চৌধুরী জানান, সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে ওই যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা যান।