টঙ্গীতে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীতে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে ছিনতাইয়ের অভিযোগে জাকির হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে টঙ্গী বাজার এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। জাকির হোসেনের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার সিংড়াকাঠি গ্রামে। তাঁর বিরুদ্ধে টঙ্গী থানায় মামলা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ডিবি পুলিশ পরিচয় দিয়ে পথচারীদের আটক করে ছিনতাই করছিলেন জাকির হোসেন। ঘটনাটি জানতে পেরে টঙ্গী বাজার এলাকায় টহলরত টঙ্গী মডেল থানার উপপরিদর্শক (এসআই) পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করেন। গতকাল বুধবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।