টঙ্গীতে তরুণের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার টঙ্গীর মুদাফা এলাকা থেকে গতকাল শুক্রবার দুপুরে অজ্ঞাতপরিচয়ের এক তরুণের (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, মুদাফা এলাকার প্রত্যাশার মাঠ এলাকায় গতকাল এক যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে টঙ্গী থানার পুলিশ দুপুর একটার দিকে লাশটি উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।এ ব্যাপারে টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী রুহুল ইমাম বলেন, অজ্ঞাতপরিচয়ের ওই যুবকের পরনে ছিল জিনস প্যান্ট ও লাল রঙের শার্ট। গত বৃহস্পতিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ওই যুবকের মাথা কাদায় দাবিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে টঙ্গী থানায় মামলা করেছে পুলিশ।