টঙ্গীতে তুরাগ থেকে দুই শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদ থেকে গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে দুই শিশুর মৃতদেহ উদ্ধার করে এলাকাবাসী। তুহিন (৮) নামে এদের একজন হলো রংমিস্ত্রি আবু হানিফার ছেলে। অপরজন শাহীন শেখ (৯) একটি কসমেটিকস কোম্পানির বিক্রয় প্রতিনিধি মো. জয়ের ছেলে। শিশু দুটি সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। তারা টঙ্গীর আরিচপুর এলাকার দুলুখান বস্তিতে থাকত।টঙ্গী থানার উপপরিদর্শক শহীদুল ইসলাম ও এলাকাবাসী জানান, বৃহস্পতিবার বিকেলে শিশু দুটি প্রতিমা বিসর্জন দেখতে বাসা থেকে বের হয়ে টঙ্গী বাজারের পাশে শ্রী শ্রী দুর্গা মন্দিরের পাশে তুরাগ নদে যায়। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে নিখোঁজ দুই ভাইয়ের স্বজনেরা রাত ১০টার দিকে এলাকায় মাইকিং করে।গতকাল সকাল ১০টার দিকে পথচারীরা তুরাগ নদে শিশু দুটির লাশ ভাসতে দেখে স্বজনদের খবর দেয়।