টঙ্গীতে তুলাশ্রমিক ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর মিলগেট নামাবাজার এলাকায় গত শনিবার রাতে এক কিশোরী (১৫) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ছয়জনকে আসামি করে গতকাল রোববার টঙ্গী মডেল থানায় মামলা করেছে ওই কিশোরী। সে টঙ্গীতে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থেকে তুলা কারখানায় কাজ করে।
গতকাল টঙ্গী মডেল থানা প্রাঙ্গণে ওই কিশোরী প্রথম আলোকে বলে, নামাবাজারের এক নারীর সঙ্গে তার পরিচয় রয়েছে। ওই নারী বিভিন্ন সময় তাকে ভালো চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে তাঁর বাসায় ডেকে নিতেন। গত শুক্রবার রাতে ওই বাসায় গেলে এলাকার ঝুট ব্যবসায়ী আনোয়ার হোসেন (৩৫) তাকে অচেতন করে ধর্ষণ করেন। শনিবার রাত ১০টার দিকে ওই নারীর বাসায় আনোয়ার, আলফাজ (৩৪) ও অজ্ঞাতনামা চারজন তাকে ধর্ষণ করেন।