টঙ্গীতে তৃতীয় শ্রেণীর ছাত্রের বিরুদ্ধে মামলা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গীতে জমিসংক্রান্ত বিরোধে নয় বছর বয়সী তৃতীয় শ্রেণীর এক ছাত্রকে আসামি করা হয়েছে। মামলার ৫ নম্বর আসামির নাম শাকিব। সে স্থানীয় সাতাইশ আলহাজ মহরম খান বিদ্যানিকেতনের তৃতীয় শ্রেণীর ছাত্র। সংশ্লিষ্ট সূত্র জানায়, টঙ্গীর সাতাইশ লস্করপাড়ার আরিফুজ্জামান গত ২০ এপ্রিল নিজ জমিতে বাড়ি নির্মাণের কাজ করার সময় নিজের একটি আম ও খেজুরগাছের চারা কেটে ফেলেন। ওই একই জায়গা ও গাছের মালিকানা দাবি করে টঙ্গী মডেল থানায় অভিযোগ দেন (মামলা নম্বর ৪০) প্রতিবেশী হাসান উদ্দিন। মামলায় আরিফুজ্জামানসহ তাঁর শ্বশুর আকবর লস্কর (৭০), স্ত্রী সখিনা আক্তার, স্ত্রীর বড় ভাই নাজিম লস্কর ও ছেলে শাকিবকে আসামি করা হয়। টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামি নাবালক থাকলে তাকে অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হবে। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।