টঙ্গীতে দু্ই পক্ষের সংঘর্ষে নির্মাণ শ্রমিক গুলিবিদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গীতে বিরোধপূর্ণ জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক নির্মাণশ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আরও দুজন আহত হন।
ইব্রাহিম মিয়া টঙ্গীর ভরান মাজার এলাকার আবদুল মালেকের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, ভরান এলাকায় সিরাজ মিয়া নামে এক ব্যক্তি গতকাল সকালে সীমানাপ্রাচীর নির্মাণ করতে যান। এ সময় তাঁর ভাতিজা আল রাজি তাতে বাধা দেন। বাধা উপেক্ষা করে কাজ করতে থাকলে প্রতিপক্ষের লোকজনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুজন আহত হন। এ সময় প্রতিপক্ষের গুলিতে ইব্রাহিম আহত হন। তাঁকে প্রথমে টঙ্গী হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।