টঙ্গীতে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণ করার অভিযোগে মনজুরুল ইসলাম নামের এক যুবক গ্রেপ্তার হয়েছেন। বুধবার রাতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, ওই নারীর বাড়িতে ভাড়াটে হিসেবে বাস করে আসছিলেন মনজুরুল। একপর্যায়ে ওই নারীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীর সঙ্গে তিনি শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। পরে মনজুরুল অন্য এক মেয়েকে বিয়ে করেন। এরপর ওই নারী মনজুরুলের বিরুদ্ধে টঙ্গী থানায় অভিযোগ করেন। বুধবার রাতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পুলিশি হেফাজতে মনজুরুল সাংবাদিকদের বলেন, ওই নারী তাঁকে বিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু ওই নারীর স্বামী ও সন্তান থাকায় তিনি বিয়ে করতে রাজি হননি।