টঙ্গীতে নকল সেলাইন তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর মরকুন এলাকায় কলেরার নকল সেলাইন তৈরির এক করখানার সন্ধান পেয়েছে থানার পুলিশ। গত শুক্রবার রাতে পুলিশ টঙ্গীর মরকুন পশ্চিমপাড়া এলাকায় ওই কারখানায় অভিযান চালিয়ে দুটি মেশিন ও কিছু উপকরণসহ বাদশা মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। বাদশা মিয়া কয়েক বছর আগে ওই এলাকায় জমি কিনে বাড়ি গড়েন ও তিন মাস ধরে ওই বাড়িতেই নকল সেলাইন তৈরির কারখানা স্থাপন করে তা উৎপাদন এবং বাজারজাত করছেন। টঙ্গী থানার সহকারী উপপরিদর্শক (এসআই) মানিক মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত আটটার দিকে বাদশা মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। পরে ৮০ প্যাকেট নকল খাবার সেলাইন, সেলাইন তৈরির দুটি মেশিন ও কিছু উপকরণসহ বাদশা মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।