টঙ্গীতে নিখোঁজ হওয়ার চার দিন পর শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে টঙ্গীর এরশাদনগরের ৪ নম্বর ব্লকের একটি পুকুর থেকে গতকাল বুধবার ভোরে মাহিন (২) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। চার দিন আগে সে নিখোঁজ হয়।নিহত ওই শিশুর বাবার নাম খোকন মিয়া। তিনি টুপির ব্যবসা করেন।পুলিশ ও শিশুটির পরিবার সূত্রে জানা যায়, শিশু মাহিন ১৮ ফেব্রুয়ারি তার ফুফুর বাসা থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে পরের দিন টঙ্গী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। নিখোঁজ হওয়ার চার দিন পর গতকাল ভোরে পুকুরের কচুরিপানার নিচে তার লাশ পাওয়া যায়।টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালে পাঠিয়েছে।